Sep 9, 2010, 5:53 pm (BST)

সংবাদ শিরোনাম

বিভাগীয় সংবাদ : ** টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ** বরগুনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ** যশোরে ঈদ উপলক্ষে বিউটি পার্লারে ভিড় ** রংপুরে এ্যানথ্রাক্স রোগ সন্দেহে ৬ জন হাসপাতালে ভর্তি ** শেরপুরে তিন ছিনতাইকারী গ্রেফতার **    |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
সিলেটে বিআরটিএ’র রাজস্ব আয় ১৮ কোটি ২০ লাখ টাকা
 
সিলেট, ২৯ জুলাই (বাসস) : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট শাখার ২০০৯-২০১০ অর্থবছরে বিভিন্ন খাতে থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৭০ টাকা।
বিআরটিএ’র এসিসটেন্ট ডাইরেক্টর (এডি) আব্দুস সাত্তার জানান, জুলাই-০৯ থেকে জুন ২০১০ পর্যন্ত সিলেট বিআরটিএ প্রায় ১৮ কোটি ২০ লাখ টাকা রাজস্ব আয় করেছে। তিনি জানান, যানবাহনের রেজিস্ট্রেশন, মালিকানা, ফিটনেস, লাইসেন্স ফি, টেক্স, পারমিট বিবিধ খাত থেকে এই রাজস্ব আয় হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, প্রায় ৭ মাস ধরে সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। জেলা আইন-শৃঙ্খলার সমন্বয় সভায় অটোরিকশার রেজিস্ট্রেশন দেয়া বন্ধের সিদ্ধান্ত হয়। সিলেটে সিএনজি অটোরিকশার সংখ্যা বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, চলতি বছরের জুন পর্যন্ত বিআরটিএ সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ১০২টি মামলা করে। এর বিপরীতে জরিমানা আদায় হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট্রের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। ফোরস্ট্রোক, বাস, ট্রাক, মিনিবাস, ক্যারিক্যাব প্রভৃতি যানবাহনের ফিটনেসের অভাব অতিরিক্ত মালবহন প্রভৃতি কারণে এই জরিমানা করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোবাইল কোর্ট সিলেটে অভিযানকালে ৬৫টি মামলা করে। এর বিপরীতে ২১ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড