রাজবাড়ী, ২৯ জুলাই (বাসস) : জেলার পাংশা উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ফলজ বৃক্ষমেলা বুধবার সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসানুর রহমান হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজবাড়ী জেলা উপ-পরিচালক ফারুখ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান মো. হাসান আলী বিশ্বাস ও পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম শফিকুল মোরশেদ আরোজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার সেলিম আহমদ। |