Sep 8, 2010, 9:51 pm (BST)

সংবাদ শিরোনাম

বিভাগীয় সংবাদ : ** রংপুরে দুস্থদের মাঝে অর্থ বিতরণ ** রংপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল ** মাগুরায় কবি আব্দুল মান্নান সৈয়দের মৃত্যুতে শোক সভা ** গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত ** নওগাঁয় ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ **    |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
রমজানে সরকারি ও আধা-সরকারি অফিস ৯টা থেকে সাড়ে তিনটা
 
ঢাকা, ২৯ জুলাই (বাসস) : পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩-৩০ মিনিট পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত শাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস-সময়সূচী নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি দেয়া হয়েছে।
আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের সার্ভিস জরুরি তারা নিজস্ব আইন অনুযায়ী এবং জনস্বার্থ বিবেচনা করে অফিস সময়সচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট এবং তার আওতাধীন কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
এ ছাড়া আজকের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ বৃহৎ অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ অবকাঠামোগত অর্থ তহবিল (বিআইএফএফ)’কে কোম্পানি হিসেবে গঠন, জলবায়ু পরিবর্তন স্ট্রাস্ট আইন-২০১০ এর খসড়া এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) আইন-২০১০-এর খসড়া অনুমোদন দেয়া হয়।
বৈঠকে বাংলাদেশ বৃহৎ অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সৃষ্ট বাংলাদেশ অবকাঠামোগত আর্থিক তহবিল (বিআইএফএফ)’কে কোম্পানি হিসেবে গঠনকে অনুমোদন দিয়ে বলা হয়, কাক্সিক্ষত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য অবকাঠামো খাতে বিনিয়োগ অত্যন্ত জরুরি। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি খাতের উন্নয়ন, পরিবহন অবকাঠামো উন্নয়ন ইত্যাদির মতো বৃহৎ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণকে আকৃষ্ট করার জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামোর ভিত্তিতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কার্যক্রম চলছে।
খাতভিত্তিক পৃথক পৃথক ফান্ড গঠন না করে বাংলাদেশের সকল বৃহৎ কাঠামোগত বিনিয়োগের জন্য বেসরকারি তহবিল আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ অবকাঠামো আর্থিক তহবিল ফান্ড (বিআইএফএফ) নামে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে পিপিপি’র আওতায় যে সকল বেসরকারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসবে তাদের প্রকল্পে অর্থায়নে অনিশ্চিয়তা হ্রাস পাবে এবং পিপিপি’র উদ্যোগ সফলের জন্য বিআইএফএফ’র অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করবে। এই কোম্পানির অনুমোদিত মূলধন হবে ১০ হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হচ্ছে ১৬শ’ কোটি টাকা। ইতোমধ্যেই অর্থমন্ত্রীর নির্দেশনা ও অনুমোদন সাপেক্ষে বিআইএফএফ নামে তহবিলটি সৃষ্টি করা হয়েছে এবং এর অনুকূলে ১৬শ’ কোটি টাকা ছাড় করা হয়। এই অর্থ বিআইএফএফ’র নামে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত রয়েছে।
কোম্পানিটি পরিচালনার জন্য ৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। প্রয়োজনে এর আকার বৃদ্ধি করা যাবে।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড