যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী
বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী
রপ্তানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
রপ্তানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
ঈশ্বরদীতে পারমাণবিক জ্বালানি বিষয়ে উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত
ঈশ্বরদীতে পারমাণবিক জ্বালানি বিষয়ে উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব: কৃষিমন্ত্রী
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব: কৃষিমন্ত্রী
লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার
লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার
বিশ্ব রক্তদাতা দিবস আগামীকাল
বিশ্ব রক্তদাতা দিবস আগামীকাল
ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : বিশ্ব রক্তদাতা দিবস আগামীকাল। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এ দিনে আন্তর্জাতিক রক্তদান দিবস পালিত হয়ে আসছে। ২০০৫ সাল থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থাও প্রতি বছর ১৪ জুন এ দিবস পালনের উদ্যোগ নেয়। মূলত নিরাপদ রক্ত নিশ্চিতকরণ ও স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ করতেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। রক্তদানকে উৎসাহিত করা এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতি বছর রক্তদাতা দিবস উদযাপিত হয়।  এই উপলক্ষে সারা বিশ্বে মানুষকে অনুপ্রাণিত করা হয়, যেন রক্তের অভাবে কোনো রোগীর মৃত্যু না হয়। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছেÑ ‘মানবতার এক ফোঁটা। রক্ত দিন, জীবন বাঁচান।’ রক্তের বিভিন্ন গ্রুপের আবিষ্কারক ও ট্রান্সফিউশন মেডিসিনের জনক অস্ট্রিয়ান বংশোদ্ভূত নোবেল বিজয়ী জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার ১৮৬৮ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন।  তিনি ১৯০০ সালে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। তার এই অবদানের জন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান। জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে এইদিনে উদযাপন করা হয় ‘বিশ্ব রক্তদান দিবস’। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। দেশে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি আহ্বান জানিয়ে থাকছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে আগামীকাল সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক শোভাযাত্রার  আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বাজেটের আকার বড় হলেও এটি বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই
বাজেটের আকার বড় হলেও এটি বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই
আদ-দ্বীন হাসপাতালের রেফারকৃত রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
আদ-দ্বীন হাসপাতালের রেফারকৃত রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
ইবোলার কারণে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা
ইবোলার কারণে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা
ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কর্তৃক আরোপিত উগান্ডার ওপর যে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে উগান্ডা।  দেশটি এসব পদক্ষেপকে ‘অন্যায্য’ বলে সমালোচনা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রাণঘাতী রক্তক্ষরণজনিত জ্বরের সর্বশেষ প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্ব আফ্রিকার দেশটির গৃহীত পদক্ষেপ জনস্বাস্থ্য কর্মকর্তাদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।   মে মাসের মাঝামাঝি সময়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সতর্কতা জারির পর থেকে এখন পর্যন্ত ১৯টি নিশ্চিত সংক্রমণের মধ্যে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে। সংক্রমিতদের প্রায় সবাই ছিলেন কঙ্গোর নাগরিক, যারা সীমান্ত অতিক্রম করে তাদের নিজ দেশ থেকে উগান্ডায় প্রবেশ করেছিলেন।  কঙ্গো প্রজাতন্ত্রে ১৫ মে থেকে এখন পর্যন্ত ৬৭৬টিরও বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ডায়ানা আতউইন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাষ্ট্রদূত ও উগান্ডায় পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো বর্তমান ইবোলা পরিস্থিতির কারণে উগান্ডার ওপর আরোপিত অন্যায্য ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ‘সতর্কতার প্রয়োজন আমরা বুঝি। তবে সার্বিক নিষেধাজ্ঞা সেই দেশগুলোর ওপর আস্থাকে ক্ষুণœ করে, যারা সংক্রমণের তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করে এবং এটি বাস্তব ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার উগান্ডা সফরে গিয়ে দেশটির কৌশলের প্রশংসা করেন। তবে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা শুক্রবার সতর্ক করে জানায়, প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এই প্রাদুর্ভাব নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি 
রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি 
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল
বাজেটের আকার বড় হলেও এটি বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই
বাজেটের আকার বড় হলেও এটি বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই
ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস): দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই বলেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার বড় হলেও এটি বাস্তবায়ন অসম্ভব নয়। তবে বাজেটের লক্ষ্য অর্জনে দূরদর্শিতা, দক্ষতা, স্বচ্ছতা এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বাজেট পরবর্তী এক পর্যবেক্ষণ প্রতিবেদনে সংগঠনটি জানায়, প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। এফবিসিসিআই বলেছে, অর্থনীতির পুনরুদ্ধারে সরকারের ঘোষিত ‘রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন (থ্রিআর)’ কৌশল অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, বিনিয়োগ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে তারা আশা করছে। সংগঠনটি উল্লেখ করে, আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ বেশি। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে এত বড় বাজেট বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্ভব বলে তারা মনে করে। এফবিসিসিআইয়ের মতে, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য অর্জন জন্য রাজস্ব আদায়ে অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার জরুরি বলে সংগঠনটি মন্তব্য করেছে। প্রতিবেদনে বলা হয়, বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে বড় অঙ্কের ঋণ নিতে হবে।  বিশেষ করে ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে এফবিসিসিআই। এক্ষেত্রে স্বল্পসুদে বৈদেশিক অর্থায়নের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি সতর্ক ঋণ ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি আরও উল্লেখ করেছে, আগামী অর্থবছরে সরকারকে মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা সুদ পরিশোধ করতে হবে, যার মধ্যে ১ লাখ ৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ এবং ২২ হাজার ৫০০ কোটি টাকা বৈদেশিক ঋণের সুদ। এটিকে তারা একটি বড় আর্থিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে। বাজেট বাস্তবায়নের পথে উচ্চ মূল্যস্ফীতি, নিম্ন কর-জিডিপি অনুপাত, খেলাপি ঋণ, বৈদেশিক ঋণের চাপ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তাকে প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে এফবিসিসিআই। অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চল কার্যকর করা, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, পুঁজিবাজার ও বন্ড মার্কেট শক্তিশালী করা, ব্যাংকিং খাত সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার আইনি কাঠামো তৈরি এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর সুপারিশ করেছে সংগঠনটি। এফবিসিসিআই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ, ৬৫ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণ, মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের ভাতা অব্যাহত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এছাড়া এলডিসি উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের উদ্যোগের প্রশংসা করেছে ব্যবসায়ী সংগঠনটি। এফবিসিসিআই নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের উদ্যোগ, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য এবং ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ করহার বজায় রাখার প্রস্তাবকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ‘স্টিমুলাস প্যাকেজ-২০২৬’, এসএমই উন্নয়নে ২ হাজার কোটি টাকা এবং নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এফবিসিসিআই করভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, কর প্রশাসনে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয়তা, অনলাইন ভ্যাট ও আয়কর রিটার্ন দাখিল, ডিজিটাল সিঙ্গেল উইন্ডো এবং ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় অডিট ব্যবস্থার মতো উদ্যোগের প্রশংসা করেছে। তবে সংগঠনটি করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করায় সন্তোষ প্রকাশ করলেও ৫ শতাংশ স্ল্যাব বহাল রাখা এবং সর্বোচ্চ ব্যক্তিগত আয়করের হার ৩৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে তালিকাবহির্ভূত কোম্পানির কর হার এবং ন্যূনতম টার্নওভার কর আরও কমানোর সুপারিশ করেছে তারা। জীবনযাত্রার ব্যয় ও উৎপাদন খরচ কমাতে শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর হ্রাস, নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য ও ভোগ্যপণ্যে উৎসে কর কমানো, খেজুর ও রান্নার মসলায় নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার এবং দেশীয় ভোজ্যতেল উৎপাদনে কর-প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। তারা স্টার্টআপ, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং রপ্তানিকারকদের জন্য প্রদত্ত কর সুবিধারও প্রশংসা করেছে। এছাড়া বৈদ্যুতিক যানবাহন, বৈদ্যুতিক বাস-ট্রাক ও চার্জিং স্টেশনের জন্য কর প্রণোদনাকে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে সংগঠনটি। তবে এমএস রডের কিছু পণ্যে উৎপাদন পর্যায়ে নির্দিষ্ট ভ্যাট বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে এফবিসিসিআই বলেছে, এর নেতিবাচক প্রভাব নির্মাণ খাতে পড়তে পারে। সংগঠনটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজীকৃত টার্নওভার কর ব্যবস্থা, ক্ষুদ্র আমানতে আবগারি শুল্ক অব্যাহতি, স্টার্টআপ প্রতিষ্ঠানের ভ্যাট সুবিধা, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের জন্য ভ্যাট অব্যাহতি এবং কর-শুল্ক-ভ্যাট আপিল প্রক্রিয়া সহজীকরণের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। এছাড়া বন্ডেড ওয়্যারহাউসের আওতায় স্বর্ণ আমদানি ও গহনা রপ্তানির নতুন বিধিমালা এবং স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লেনদেনে উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি মনে করে, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক মেরুকরণের মধ্যেও প্রস্তাবিত বাজেট একটি বাস্তবসম্মত, বাস্তবায়নযোগ্য ও বিনিয়োগবান্ধব আর্থিক কাঠামো উপস্থাপন করেছে, যা প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। এফবিসিসিআই জানিয়েছে, তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাজেটে প্রতিফলিত হয়েছে। এজন্য তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি অর্থবিল এবং কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত প্রস্তাবসমূহ পর্যালোচনা শেষে সদস্য সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে আরও সুপারিশ সরকারকে দেওয়া হবে।
সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব বাজেটকে স্বাগত জানিয়েছে বিসিআই
সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব বাজেটকে স্বাগত জানিয়েছে বিসিআই
জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ
জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
দুস্থ মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ 
বিশ্ব রক্তদাতা দিবস আগামীকাল
মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
গৌরনদীতে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নওগাঁয় আমের বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা
রপ্তানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
সবুজ নগরী গড়তে এক লাখ গাছ রোপণ করবে মসিক প্রশাসন  
বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী
বাজেটের আকার বড় হলেও এটি বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই
১০
সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সাতক্ষীরা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : জেলায় আজ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।   জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১২ টায় প্রাণসায়ের খালের পাশে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।  অতিরিক্ত জেলা (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  এ সময় জেলা সদরের প্রাণসায়রের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে অধিক সংখ্যক গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।
দুস্থ মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ 
দুস্থ মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ 
গৌরনদীতে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
গৌরনদীতে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাবি আইবিএ এসিবিএ ব্যাচ ২১-এর সনদ বিতরণ
ঢাবি আইবিএ এসিবিএ ব্যাচ ২১-এর সনদ বিতরণ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপ সম্পচারের আয়োজন করলো ছাত্রদল
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপ সম্পচারের আয়োজন করলো ছাত্রদল
নীলফামারীতে ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে উপস্থিতি বেড়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে
নীলফামারীতে ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে উপস্থিতি বেড়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে
অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়
তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ
তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ
মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট
মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট
কমিশনারের গমনাগমন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ ডিএমপির 
কমিশনারের গমনাগমন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ ডিএমপির 
বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু কানাডার
বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু কানাডার
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোচ পোপোভিচের সাথে চুক্তি বাড়ালো অস্ট্রেলিয়া
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোচ পোপোভিচের সাথে চুক্তি বাড়ালো অস্ট্রেলিয়া
প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্বপ্নের শুরু
প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্বপ্নের শুরু
বিশ্বকাপের পথে পর্তুগাল, রোনাল্ডোর ইতিবাচক মনোভাব
বিশ্বকাপের পথে পর্তুগাল, রোনাল্ডোর ইতিবাচক মনোভাব
বিশ্বকাপে ইংল্যান্ড দলের সবাইকে ‘ভালোবাসা অনুভব’ করার আহবান বেলিংহ্যামের
বিশ্বকাপে ইংল্যান্ড দলের সবাইকে ‘ভালোবাসা অনুভব’ করার আহবান বেলিংহ্যামের
এবারের ফ্রান্স দলটি ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ভাল : পগবা
এবারের ফ্রান্স দলটি ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ভাল : পগবা
খালি আসন নিয়ে বিতর্ক, উপস্থিতির সংখ্যা সঠিক বলে দাবি ফিফার
খালি আসন নিয়ে বিতর্ক, উপস্থিতির সংখ্যা সঠিক বলে দাবি ফিফার

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ১৩ জুন, ২০২৬
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ 
শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ 
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হলো
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হলো
হলভর্তি দর্শকে বগুড়ায় ‘মুখোশ মুখো’র প্রদর্শনী
হলভর্তি দর্শকে বগুড়ায় ‘মুখোশ মুখো’র প্রদর্শনী
গত ২৪ ঘন্টায় হামে মৃত্যু নেই
গত ২৪ ঘন্টায় হামে মৃত্যু নেই
তাপপ্রবাহে ২০২২ সাল থেকে ইউরোপে ২ লাখের বেশি মানুষের মৃত্যু: ডব্লিউএইচও
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল 
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রত্ননগরী মুন্সীগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রত্ননগরী মুন্সীগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা
নির্মাণ শৈলীর অনন্য নিদর্শন সাতানি গ্রামের ২৪টি প্রাচীন স্থাপনা ধ্বংসের পথে
ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মহাসমারোহ
দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক
দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক
সাতক্ষীরায় আঙুর চাষে সফল কৃষক হেলাল উদ্দীন
নড়াইলে কৃষি বিষয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’